নিহত কিশোররা হলো আশিক (১৫), আরেফিন (১৫) ও আবির (১৪)। তারা সবাই সোনারগাঁও উপজেলার বাড়ী মজলিশ এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রোববার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আশিক, আরেফিন ও আবিরসহ কয়েকজন কিশোর বাটি বন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে স্রোতের মধ্যে তিন কিশোর নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল সাড়ে ৩টার দিকে আশিক ও আরেফিনের মরদেহ উদ্ধার করা হয়।
এর প্রায় এক ঘণ্টা পর নিখোঁজ আবিরের মরদেহও উদ্ধার করেন ডুবুরিরা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।





