
জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, জনগণ সরকারের কাছে যে প্রত্যাশা নিয়ে ভোট দেয়, তা পূরণে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বাটি বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভোজ্যতেলের বোতলে পরিমাপে কারচুপি, অবৈধভাবে তেল সরবরাহের উদ্দেশে বিক্রয় ও বিতরণ, বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নবায়ন না করে পণ্য উৎপাদন ও বিক্রয় এবং মোড়কজাত সনদ না থাকার অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে মোট চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জের জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে অগ্নি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (বুধবার, ১৩ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে দগ্ধ ১২ জনের চিকিৎসার খবর নিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে খেলার সময় ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো আদনান (১০) ও আব্রাহাম (৭)। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা কাচঁপুরের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (রোববার, ৫ এপ্রিল) রাত ৯টায় উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে ও হামছাদী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতো।

নারায়ণগঞ্জে র্যাবের পৃথক অভিযান: যাবজ্জীবনপ্রাপ্ত আসামি ও ডাকাত দলের সর্দার গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র্যাব-১১ এর দুটি পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি এবং ডাকাত দলের এক সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে সোনারগাঁওয়ের বারদী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব।

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে দুর্বৃত্তদের হামলা
মৈষটেক, মিরেরটেক, সোনারগাঁও এবং নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁওয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হয়। এছাড়া পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

৪ ঘণ্টায় ১২ ইউনিটের চেষ্টায় নারায়ণগঞ্জের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় টিস্যু কারখানার আগুন। আজ (সোমবার, ১৮ নভেম্বর) ভোর সোয়া ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোনারগাঁওয়ে ১৫ দিনের বৈশাখী মেলা শুরু
নববর্ষ উদযাপনের অন্যতম অনুসঙ্গ বৈশাখী মেলা। যেখানে গ্রাম-বাংলার চিরচেনা রূপ প্রকাশিত হয় বাহারী পণ্যের মাধ্যমে। তেমনি এক মেলার আয়োজন করেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আয়োজিত এই মেলায় কারু শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ছিলো বিশেষ আকর্ষণ।

রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জামদানি মেলা
রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জামদানি মেলা-২০২৪। বাংলাদেশ জাতীয় জাদুঘরে আজ (রোববার, ৩১ মার্চ) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী করা হয়।