পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়। দুই বাসের অন্তত আটজন যাত্রী গুরুতর আহত হন।
আরও পড়ুন:
দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে দু’জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন— ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) এবং হালুয়াঘাটের ধারা কচুয়া এলাকার মো. আব্দুর রাজ্জাক (৬০)।
নিহত অপর ব্যক্তি অজ্ঞাতনামা পুরুষ। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।





