চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

পানিতে ডুবে যাওয়ার প্রতীকী ছবি
পানিতে ডুবে যাওয়ার প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মরা পাগলা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান জানান, কয়েকজন শিশু চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামে। এ সময় একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধারের চেষ্টা করা হয়।

আরও পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

এফএস