জাকার্তায় জাতীয় দলের সঙ্গে যোগ দিলেন হামজা

জাকার্তায় হামজা চৌধুরী
জাকার্তায় হামজা চৌধুরী | ছবি: সংগৃহীত
0

ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে জাকার্তায় যোগ দিয়েছেন হামজা চৌধুরী। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টায় টিম হোটেলে দলের সঙ্গে যোগ দেন তিনি।

পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুক্ষণ বিশ্রামের পর হামজা দলের জিম সেশনে অংশ নেন। টিম হোটেলে আজ দুই ভাগে জিম সেশন অনুষ্ঠিত হয়। জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন ও রাকিব হোসেনদের সঙ্গে দলের দ্বিতীয় জিম সেশনে যোগ দেন হামজা চৌধুরী।

বাফুফে আরও জানায়, আজ রাতে দলের সঙ্গে যোগ দেবেন ফারহান আলী ওয়াহিদ। জাপানে প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট পরিবর্তন হওয়ায় শমিত সোম আগামীকাল (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সকালে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।

এছাড়া আগামীকাল বিকেলে বাংলাদেশ দল হেডকোচ থমাস ডুলির অধীনে মাঠে অনুশীলন করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএইচ