অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, পণ্যের মূল্য তালিকা হালনাগাদ না রাখা এবং কেনাকাটার ক্রয় ভাউচার দেখাতে না পারায় মেসার্স বাচ্চু অ্যান্ড ব্রাদার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:
এছাড়া অনুমোদনহীন পণ্য বিক্রি করার অপরাধে মেসার্স অঙ্কিতা স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।





