ফেনীর সীমান্তে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ

জব্দ করা গাঁজা
জব্দ করা গাঁজা | ছবি : সংগৃহীত
0

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শুক্রবার, ৭ আগস্ট) পরিচালিত এ অভিযানে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজিবি ফেনী ব্যাটালিয়ন ছাগলনাইয়া সীমান্তে এ অভিযান পরিচালনা করে। জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান। তিনি জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে।

সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এফএস