
গাঁজাসহ ইবির দুই শিক্ষার্থী আটক
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে গাঁজাসহ আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

ফেনী সীমান্তে বিজিবি’র অভিযানে ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও মদ জব্দ
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে ৪২ কেজি ভারতীয় গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পঞ্চগড়ে পুরনো কাপড়ের বস্তায় মিললো ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২
পঞ্চগড়ে পুরনো কাপড়ের বস্তার ভেতরে ১২ কেজি গাঁজা বহনকালে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) রাতে জেলার বোদা উপজেলা সদরের বাইপাস মোড়ের মডেল মসজিদ সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

যশোর সীমান্তে পৃথক অভিযানে বিপুল মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ বিপুল মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। এ সময় শাড়ি, কম্বল, ফুচকা, জিরা, কিসমিস, শন-পাপড়ি ও কসমেটিকসও জব্দ করা হয়। আটক মালামালের মূল্য প্রায় পাঁচ লাখ ২৬ হাজার টাকা।

ফেনীর সীমান্তে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শুক্রবার, ৭ আগস্ট) পরিচালিত এ অভিযানে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ আটক ১
পাবনায় জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে সাড়ে ১৩কেজি গাঁজা সহ এক মাদক কারবারি আটক। আজ (রোববার, ২৬ জুলাই) বেলা ১১টায় ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ভারতীয় গ্রেপ্তার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে পাচারকৃত বিপুল পরিমাণ গাঁজাসহ জুলফিকার মোল্লা (৩৩) নামের এক ভারতীয় নাগরিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ফরিদপুরের র্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যান।

অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পুলিশের অভিযানে মিললো গাঁজার গাছ, আটক ২
মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকার একটি বাড়িতে পুলিশের অভিযান শুরু হয়েছিলো এক নারীর অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ তদন্ত করতে। কিন্তু সেই অভিযানের শেষটা হলো একেবারেই ভিন্নভাবে। ঘরের পেছনে চোখ পড়তেই পুলিশ দেখতে পায় বিশাল আকৃতির একটি গাঁজা গাছ। জানা যায়, গাছটির ওজন সাত কেজিরও বেশি।

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২০ কেজি গাঁজা জব্দ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

টেকনাফে মাটির নিচে লুকানো গ্রেনেড-গোলাবারুদ উদ্ধার, গাঁজা জব্দ
কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া নাফ নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গ্রেনেড, গোলাবারুদ ও গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।