গোল ও দুই অ্যাসিস্টে শেষটাও রাঙালেন মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

শেষ আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মাঠে লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৭১ মিনিটে পেনাল্টি থেকে করলেন গোল ।

বক্সে বল ছুঁয়েছেন ছয়বার, নিয়েছেন চারটি শট। তবে গোলশূন্য সমতায় শেষ হয়েছে প্রথম ৪৫ মিনিট। ম্যাচের দশম মিনিটে মেসির সম্মানে খেলা থামিয়ে দেন রেফারি।

দাঁড়িয়ে করতালি আর ‘ওলে ওলে মেসি’ স্লোগানে প্রিয় তারকাকে অভিবাদন জানান দর্শকেরা। বেনিনের খেলোয়াড়েরাও শুভেচ্ছা জানান তাকে।

ম্যাচের আগে তিন ছেলেকে নিয়ে মাঠে প্রবেশ করেন মেসি। জাতীয় সংগীতের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

আকাশী-নীল জার্সিতে দ্বিতীয়ার্ধের শ্রুতেই ৪৮ মিনিটে মেসির কর্নার থেকে গোল করেন ওতামেন্ডি। ৬১ মিনিটে নিকো পাজের গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এলএমটেন।

এফএস