
শীতলক্ষ্যায় নিখোঁজের ৮ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরির মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৮ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য সাদিক।

তুরাগ নদে ডুবে দুই কিশোরের মৃত্যু
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৫ জুলাই) বেলা ১১টার দিকে টঙ্গী নদী বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল।

ফিলিপাইন্সে তিনশো যাত্রীসহ ফেরি ডুবি, নিহত ১৫
ফিলিপাইন্সের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ জন যাত্রী এবং ২৭ ক্রুসহ একটি ফেরি ডুবে গেছে। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোরবেলায় এ দুর্ঘটনা ঘটে। এরপর এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ৪৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

কাপ্তাই হ্রদে কায়াকিং বোট উল্টে নিহত ১
রাঙামাটির কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় পানিতে ডুবে ইফরাত উদ্দিন (২৬) এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার বাসিন্দা। লাইফ জ্যাকেট না থাকায় কায়াকিং বোট উল্টে এ প্রাণহানি ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

টাঙ্গাইলে যমুনা নদীতে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে মোস্তাক নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পশুর চ্যানেলে চালবোঝাই বাল্কহেড ডুবি
বাগেরহাটের মোংলা পশুর চ্যানেলে চলছে ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল উত্তোলনের কাজ। সরকারি খাদ্য গুদামের উদ্যোগে উদ্ধার কাজে অংশ নিয়েছেন শ্রমিক ও ডুবুরি। এদিকে পশুর চ্যানেলে স্বাভাবিক রয়েছে নৌযান চলাচল।