ফরিদপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল
দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল | ছবি: এখন টিভি
0

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফিডার সড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নুর শেখ (২২) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) বিকেলে উপজেলার তারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর শেখ ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের তুষার শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নুর শেখ কিছুদিন আগে প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন। বৃহস্পতিবার দুপুরে তিনি মোটরসাইকেলে করে নয়াকান্দা গ্রামে মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে বিকেলে বাড়ি ফেরার পথে তারাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাক নুরের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির হোসেন বলেন, ‘মোটরসাইকেলে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় নুর শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এসএইচ