আজ (সোমবার, ৩ আগস্ট) সকালে রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রিনসিটিতে এ ঘটনা ঘটে।
নিহত সের্গেই নিকোলায়েভিচ গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর রুমে বসবাস করতেন। তারা দু’জনেই প্রকল্পের রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রিনসিটিতে অবস্থানকালে তারা মদ্যপান করেন একপর্যায়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একে অপরকে মারধর করেন। এতে দু’জনেই অচেতন হয়ে পড়লে পার্শ্ববর্তী গ্রিনসিটি হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
গ্রিনসিটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, ‘তাদের দুইজনকেই অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় এখনে আইসিইউ না থাকায় পাবনা এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে দুতাবাসের মাধ্যমে রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেয়া হবে। অপরজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি আরও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’





