
আদ-দ্বীনের আলটিমেটাম শেষ পর্যায়ে: ফেরত যাচ্ছেন নতুন রোগীরা, আইসিইউ নিয়ে উদ্বেগে স্বজনরা
আদ-দ্বীন হাসপাতালে ভর্তি রোগী সরাতে সরকারের দেয়া ৭২ ঘণ্টা পার হতে চললো। তবে আজ (সোমবার, ১৫ জুন) দুপুর পর্যন্ত কিছু রোগী ভর্তি আছে হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে।

শীর্ষ সন্ত্রাসী পলাশকে গুলি, অপারেশন শেষে এখন আইসিইউতে
রাজধানীর রামপুরায় নিজের বাসার কাছে গতকাল (শুক্রবার, ১২ জুন) দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা ইয়াসিন খান পলাশ। শুক্রবার দুপুর ৩টার দিকে এ গুলির ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে জরুরি অপারেশন শেষে এখন আইসিইউতে চিকিৎসাধীন আছে। চিকিৎসক বলছেন তার অবস্থা আশঙ্কাজনক।

হামের পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে দেড় বছরের শিশুর মৃত্যু
হামের পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেড় বছরের এক শিশু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে মারা গেছে। আজ (শুক্রবার, ৫ জুন) সকালে রামেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে নিশ্চিত করেছেন দায়িত্বরত চিকিৎসক।

ময়মনসিংহ মেডিকেলে আইসিইউ সংকট: বাড়ছে শিশু মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে পেড্রিয়াটিক আইসিইউ না থাকায় হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের নিয়ে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। মার্চ মাস থেকে ৭ এপ্রিল পর্যন্ত হামে মারা গেছে ২৭ জন শিশু। চিকিৎসকরা বলছেন, সময়মতো আইসিইউ সাপোর্ট দেয়া গেলে মৃত্যু সংখ্যা কমিয়ে আনা যেতো। দ্রুত আইসিইউ সেবা চালুর দাবি চিকিৎসক ও রোগীর স্বজনদের।

হামের উপসর্গে হাসপাতালে বাড়ছে ভিড়
দেশে হামের উপসর্গ নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা কমছে না। আজ (শনিবার, ১১ এপ্রিল) সকালে রাজধানীর শিশু হাসপাতালে গিয়ে দেখা গেছে, নির্ধারিত ওয়ার্ডগুলোতে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের উপচে পড়া ভিড়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর প্রদান
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনটি ভেন্টিলেটর প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রাজশাহীতে শিশুরোগের প্রাদুর্ভাব; শয্যা সংকটে বিপর্যয়
রাজশাহীতে শিশুদের হাম ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার নিয়েছে হাসপাতালের শয্যা সংকট। এতে একদিকে বাড়ছে সংক্রমণ, অন্যদিকে দ্রুত অবনতি হচ্ছে অসুস্থ শিশুর শারীরিক অবস্থা। আইসিইউ’র অপেক্ষায় থাকতে গিয়ে দিনে অন্তত তিনজন শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাকৃবি শিক্ষার্থী জীম, আর্থিক সহায়তার আবেদন
ভারতের কলকাতার মনিপাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও সাংবাদিক তানিউল করিম জীম। মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) জনিত অসুস্থতায় গত আট দিন ধরে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বর্তমানে তিনি চার দিন ধরে কোমায় রয়েছেন।

মৃত ব্যক্তিকে কি আইসিইউতে রাখা সম্ভব? জানুন চিকিৎসাবিজ্ঞান কী বলে
হাসপাতালের সবচেয়ে সংবেদনশীল বিভাগ হলো আইসিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (Intensive Care Unit - ICU)। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও জীবন রক্ষাকারী সাপোর্ট (Life Support) দেওয়ার জন্যই এই ইউনিট তৈরি। তবে জনমনে প্রায়ই একটি প্রশ্ন উঁকি দেয়—মৃত ব্যক্তিকে কি আইসিইউতে রাখা যায় বা রাখা হয়? চিকিৎসাবিজ্ঞান এবং নৈতিকতা এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট বার্তা দেয়।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল: ডা. জাহিদ
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

লাইফ সাপোর্ট, আইসিইউ, সিসিইউ কী; কখন কোনটায় নেয়া হয়?
আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, লাইফ সাপোর্ট (Life Support)—হাসপাতালে ব্যবহৃত এই শব্দগুলো আমাদের অনেকেরই পরিচিত। কিন্তু ক্রিটিক্যাল কেয়ার লেভেল (Critical Care Levels) এর এই ধাপগুলোর সঠিক অর্থ ও প্রয়োগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। এর মধ্যে এইচডিইউ (HDU Full Form) বা হাই ডিপেন্ডেন্সি ইউনিট (High Dependency Unit)-এর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ক্যান্ডিডা অরিসে আইসিইউতে নীরব মৃত্যুর ছায়া: শনাক্তে অক্ষম ৯৫% ইউনিট, অকার্যকর অ্যান্টিফাংগাল
আইসিইউতে প্রাণঘাতী ছত্রাক ক্যান্ডিডা অরিসে আক্রান্তের ৯০ শতাংশই প্রাণ হারাচ্ছে। দেশের ৯৫ শতাংশ এনআইসিইউ ও আইসিইউ ক্যান্ডিডা অরিস শনাক্তে অক্ষম। হাতে গোনা কয়েকটি ল্যাবে নির্ণয় করা সম্ভব হলেও এ ছত্রাক নির্মূলে ব্যর্থ প্রচলিত অ্যান্টিফাংগাল ওষুধ। বিশেষজ্ঞদের মতে, মানহীন নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং যত্রতত্র অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের কুফল এ নীরব প্রাণহানির মূলে।