হিলির ১৬ প্রতিষ্ঠানকে ৫ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি

কাঁচা মরিচ
কাঁচা মরিচ | ছবি: এখন টিভি
0

দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দরের ১৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছে।

আজ (সোমবার, ৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন।

তিনি বলেন, ‘বন্যার কারণে দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে। সংকট কাটাতে সরকার কাঁচা মরিচের আমদানির অনুমতি দেয় সরকার। এরইমধ্যে ১৬টি প্রতিষ্ঠান আমদানির অনুমতি পেয়েছে। আমদানিকারকরা কাঁচা মরিচ আমদানি করতে পারবে এখন।’

এএইচ