নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে শিক্ষক ইউসুফ মোটরসাইকেল চালিয়ে জয়পুরহাট টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তার মাঝে পড়ে যান তিনি।
আরও পড়ুন:
এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’




