
নওগাঁয় ৩৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই সংযোগ সড়ক; প্রশাসনকে জানিয়েও মিলছে না সমাধান
নওগাঁর বদলগাছীর ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই সংযোগ সড়ক। যেসব সড়ক রয়েছে, সেগুলোও কাদা ও জলাবদ্ধতায় যেন মরণফাঁদ। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এতে স্কুল বিমুখ হচ্ছেন শিক্ষার্থীরা। এলাকাবাসীর অভিযোগ একাধিকবার প্রশাসনকে জানানো হলেও মেলেনি সমাধান।

নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় শিক্ষকের মৃত্যু
নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ ত ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২৯ জুলাই) সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

নওগাঁয় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে ২ যুবকের মৃত্যু
নওগাঁর পোরশায় বৈদ্যুতিক মটর দিয়ে জলাশয়ের পানি শুকিয়ে মাছ ধরার সময় বিদ্যুৎপৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামে এ ঘটনা ঘটে।

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, আটক স্বামী
নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ (শুক্রবার, ২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৪-আর-এর কাছে এ ঘটনা ঘটে।

নওগাঁয় বিপুল মাদকদ্রব্য ধ্বংস
নওগাঁয় বিপুল মাদকদ্রব্য (ফেনসিডিল) ধ্বংস করেছে জেলা প্রশাসন। আজ (সোমবার, ২০ জুলাই) দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের চত্বরে রোলার দিয়ে এসব ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

নওগাঁয় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ১২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নওগাঁয় নদী সাঁতরে পার হওয়ার চেষ্টায় গৃহবধূর মৃত্যু
নওগাঁয় মানত শেষে ছোট যমুনা নদী সাঁতরে পার হতে গিয়ে সাহিদা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিখোঁজের ৪ ঘণ্টা পর মৃত অবস্থায় ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। আজ (সোমবার, ৬ জুলাই) এ ঘটনা ঘটে।

রাজশাহী-নওগাঁ মহাসড়কে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২, আহত ৪
রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নওগাঁয় ট্রান্সফর্মার চুরির তথ্য খুঁজতে গিয়ে ৯০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
নওগাঁর নিয়ামতপুরে ট্রান্সফর্মার চুরির তথ্য খুঁজতে গিয়ে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (রোববার, ৭ জুন) রাত ১২টা দিকে উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের একটি বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়।

সন্ধ্যা নামলেই আতঙ্ক, নওগাঁর সড়কে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য
সন্ধ্যা নামলেই আতঙ্ক নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী-আড্ডা সড়কে। বদলে যায় চিরচেনা রূপ, বাড়ে ডাকাতের উপদ্রব। গেল ৪ মাসে হয়েছে ১৫টি ডাকাতি। সন্ধ্যার পর এ সড়কে ভয়ে চলাচল করতে পারে না মানুষ।

নওগাঁয় বিএসএফের ‘পুশইন’ চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা দিয়ে নারী-পুরুষ এবং শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তারা। আজ (শুক্রবার, ৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭/এমপি সীমান্ত পিলার দিয়ে ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা পুশইনের চেষ্টা করে।