কুষ্টিয়ায় চা দোকানির মরদেহ উদ্ধার

উদ্ধার হওয়া মরদেহ
উদ্ধার হওয়া মরদেহ | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ার দৌলতপুরে সামিরুল শাহ (৬০) নামে এক চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ২৪ জুলাই) সকাল সাড়ে ৬টায় উপজেলার ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে একটি মাচাংয়ের ওপর নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সামিরুল একই এলাকার তেকালা পশ্চিমপাড়ার মৃত, বিছার উদ্দিনের ছেলে। তার শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন:

প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’

এসএস