নিহত দুই পরীক্ষার্থী হলেন, নাফিজ (২২) ও স্বাধীন (১৯)। নিহত নাফিজ নরসিংদী সদর উপজেলার হাজীপুরের ওয়াসিম উদ্দিনের ছেলে ও স্বাধীন হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের আসাদ উল বেপারির ছেলে। তারা দুইজনই শিবপুরের আবদুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।
আরও পড়ুন:
পুলিশ জানায়, দুপুরে নাফিজ ও স্বাধীন শিবপুর শহিদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পরে বাজনাব বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইটাখোলা থেকে ছেড়ে আসা একটি পিক-আপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাফিজ ও স্বাধীনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, ‘দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’




