মানিক হোসেন পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দিনের ছেলে। মরদেহের হাতে মিলেছে একটি চিরকুট। সেখানে কয়েকজনের নাম লিখে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মহারাজার দিঘীতে ওই তরুণের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। শার্ট ও জিন্স প্যান্ড পড়া ওই মরদেহের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে মানিকের পরিবারের লোকজন মরদেহটি শনাক্ত করে। এদিকে পুলিশের পাশাপাশি সিআইডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘ওই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 party top candidate-320x167.webp)



