নিহত আনতাজ আলী শেখ (৫৫) সদর উপজেলার ধুপাঘাটা এলাকার মৃত ইমান আলী শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, আনতাজ সাইকেল নিয়ে তার নাতিকে মাদ্রাসায় খাবার দিতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
পাবনা মাথপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরেই বাসটি পালিয়ে যায়।’





