শেরপুরের নকলায় বাস চাপায় পথচারীর মৃত্যু

শেরপুর থানা
শেরপুর থানা | ছবি : সংগৃহীত
0

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) দুপুরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদির (৬০) স্থানীয় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক।

পুলিশ জানায়, সিএনজির জটলায় পথচারী আব্দুল কাদির রাস্তা পার হচ্ছিল। এসময় রংধনু পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ‘দুর্ঘটনা কবলিত রংধনু পরিবহন বাসটিকে উদ্ধার করে নকলা থানা নেয়া হয়েছে। সেই সঙ্গে বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।’

এফএস