আজ (বুধবার, ১ জুলাই) সকালে বৃষ্টির মধ্যে খুলনা-পাইকগাছা মহাসড়কের তালা সদর ইউনিয়নের শাহপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুশল তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে নলতা গ্রামের বাসিন্দা ও শিক্ষক কানাই লাল সরদারের ছেলে।
আরও পড়ুন:
স্থানীয়রা জানান, পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস শাহপুর বাজার এলাকায় চুকনগর থেকে তালাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা কুশল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তার বাবা গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





