রাজধানীতে নিজ বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

রাজধানীর দক্ষিণ খানের ফায়দাবাদের একটি বাসা থেকে সারা রোকসানা পিনু নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ৩০ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে। চুরি করতে এসে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

নিহতের স্বামীর দাবি, সকালে এগারোটায় অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান তিনি। আর সন্তানরা স্কুলে চলে যায়। পরে বিকেলে বাসায় ফিরে ছোট মেয়ে বিছানায় মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় পাশের রুমের গ্রিল কাটা দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইএ