আজ (সোমবার, ৮ জুন) বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও বড়বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও বড়বাড়ি এলাকায় বাবা ও বড় ভাইয়ের সঙ্গে নিজেদের বাদাম তোলার কাজ করছিলেন মোকছেদুল। এসময় বজ্রপাত হলে অচেতন হয়ে মাটিতেই লুটিয়ে পড়েন সবাই।
আরও পড়ুন:
পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোকছেদুলকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। পরে নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’





