বাগেরহাটে ইজিবাইকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৪

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
0

বাগেরহাটের মোল্লাহাটে ইজিবাইকে যাত্রীবাহী বাসের ধাক্কায় আমেনা বেগম (৬০) নামের এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। আজ (রোববার, ৭ জুন) রাতে মাওয়া-খুলনা মহাসড়কের মোল্লাহাট উপজেলার রহিমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

নিহত আমেনা বেগম উপজেলার মোল্লার কুল গ্রামের দাউদ মোল্লার স্ত্রী।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘মাওয়া-খুলনা মহাসড়কের রহিমা ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসে ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায় এবং এতে আমেনা বেগম গুরুতর আহত হন।

আরও পড়ুন:

এসময় স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমেনা বেগমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হন বলেও জানা যায়। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি।

এসএইচ