
হবিগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রীও গুরুতর আহত হন।

গাজীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৩ জনের মৃত্যু
গাজীপুরে ট্রাক ও ব্যাটারি চালিত ইজিবাইক সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুছড়ে যায়।

বিদ্যুতের অবৈধ ব্যবহার: ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতের অবৈধ ব্যবহার রোধে ইজিবাইকের গ্যারেজগুলোতে অভিযান চালিয়েছে ডিপিডিসর সিদ্ধিরগঞ্জ (এনওসিএস) শাখা। গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাতে এই অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড; ছড়িয়ে পড়ে ঝুটের গোডাউনেও
নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় একটি ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনেও ছড়িয়ে পড়ে। আজ (শুক্রবার, ২১ আগস্ট) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাইভেটকার চালকের মারধরে ইজিবাইক চালকের মৃত্যু, অভিযুক্ত আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেট কারের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল (বুধবার, ২২ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে চিটাগাং রোডের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

রাজবাড়ীতে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫
রাজবাড়ীর পাংশা কলেজ মোড়ের পাশে মাইক্রোবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আদভিক (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বাগেরহাটে ইজিবাইকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৪
বাগেরহাটের মোল্লাহাটে ইজিবাইকে যাত্রীবাহী বাসের ধাক্কায় আমেনা বেগম (৬০) নামের এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। আজ (রোববার, ৭ জুন) রাতে মাওয়া-খুলনা মহাসড়কের মোল্লাহাট উপজেলার রহিমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

নরসিংদীতে ইজিবাইকচালক কিশোরের মরদেহ উদ্ধার
নরসিংদীর সদর উপজেলায় একটি পুকুরপাড় থেকে ফাহিম মিয়া (১৭) নামে এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২ জুন) দুপুরে উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় তামান্না খাতুন (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১৮ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪
নাটোরের লালপুরে বালু বোঝাই ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইজিবাইক আর ফুটপাত দখলে অচল সড়ক, ভোগান্তিতে নারায়ণগঞ্জবাসী
ব্যস্ত নগরী নারায়ণগঞ্জ এখন যানজটের শহরে পরিণত হয়েছে। ইজিবাইকের দৌরাত্ম্য ও ফুটপাত দখলে ব্যাহত হচ্ছে সড়কের শৃঙ্খলা। কোথাও কোথাও চোখে পড়ে ভ্রাম্যমাণ দোকানিদের জটলাও। সেই সঙ্গে যুক্ত হয়েছে সিটি করপোরেশনের ধীরগতির ড্রেনেজ সংস্কার কার্যক্রম। সব মিলিয়ে এখন চরম দুর্ভোগে নগরবাসী।

নারায়ণগঞ্জে গ্যারেজে ডাকাতি, ২০ লাখ টাকার ব্যাটারি লুট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ইজিবাইক চার্জিং ও গ্যারেজের ম্যানেজারকে হাত-পা বেধে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রায় ২০ লাখ টাকার ১৪০ ব্যাটারিসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি লুট করা হয়।