বাগেরহাট
বাগেরহাটে যুবলীগ নেতা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

বাগেরহাটে যুবলীগ নেতা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

বাগেরহাটের রামপালে যুবলীগ নেতা ইখলাস গাজী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (সোমবার, ১ জুন) বিকেলে উপজেলার গাববুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা নিহত

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা নিহত

বাগেরহাটের রামপালে প্রতিপক্ষের হামলায় ইখলাস গাজী (৫০) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল (রোববার, ৩১ মে) দুপুরে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় হুমায়ুনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

বাগেরহাটের বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) সকাল ৭টায় ঈদের প্রধান ও প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াতে ইমামতি করেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।

বাগেরহাটে শেষ মুহূর্তে কোরবানির হাটে উপচে পড়া ভিড়

বাগেরহাটে শেষ মুহূর্তে কোরবানির হাটে উপচে পড়া ভিড়

বাগেরহাটে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দরকষাকষিতে ব্যস্ত সময় পার করছেন খামারি, ব্যবসায়ী ও ক্রেতারা। তবে এবারের কোরবানিতে পশুর দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে। অনেক খামারির দাবি গরু বিক্রি করে খরচও উঠবে না। আর ক্রেতারা বলছেন, কোরবানি উপলক্ষে মৌসুমি গরুর ব্যবসায়ীরা (ফরিয়া) অতিরিক্ত দাম চাচ্ছেন।

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে হবে ঈদুল আজহার প্রধান জামাত

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে হবে ঈদুল আজহার প্রধান জামাত

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে এবারও পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের আধিক্যের কারণে ৩টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এতে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।

বাগেরহাটে দিনমজুরকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে দিনমজুরকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. মিন্টু শেখ (৪৬) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল (সোমবার, ১৮ মে) বিকাল ৪টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বোলপুর গ্রামের এ হামলার ঘটনা ঘটে।

সুন্দরবন থেকে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক

সুন্দরবন থেকে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক

সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর আওতায় অভিযান চালিয়ে বনদস্যু করিম-শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় অস্ত্র-গুলি ও জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

বাগেরহাটে মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাটে মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে মামা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারিয়া খাতুন (৮) নামে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১৭ মে) দুপুরে উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

বাগেরহাটে নিখোঁজের ২৭ ঘণ্টা পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বাগেরহাটে নিখোঁজের ২৭ ঘণ্টা পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোংলায় নদীতে পরে নিখোঁজের ২৭ ঘ্ণ্টা পর হোসেন মোড়ল (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার, ১৫ মে) সকালে দাকোপ উপজেলার চালনা এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে মোংলা নৌ পুলিশ।

বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ফুফাতো ভাই

বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ফুফাতো ভাই

বাগেরহাট শহরে গভীর রাতে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই মো. আম্মার (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মামাতো ভাই আলী আব্দুল্লাহকে (২৩) ঘটনাস্থল থেকে ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্বজনরা। গতকাল (বৃহস্পতিবার, ১৪ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে শহরের বাসাবাটি বাইনেবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বাগেরহাটে কৃষকদের ৫ কোটি টাকার ওপরে ঋণ মৌকুফ করবে সরকার

বাগেরহাটে কৃষকদের ৫ কোটি টাকার ওপরে ঋণ মৌকুফ করবে সরকার

বাগেরহাটে ৬ হাজার ৬৪৬ জন কৃষকের ৫ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৯৩ টাকা মৌকুফ করবে সরকার। সেই সঙ্গে কৃষকদের সুবিধার্থে ২৫টি খালের ৪৮ দশমিক ৫৫ কিলোমিটার খাল খনন এবং ৩৮ হাজার ৩০০ গাছ রোপণ করবে কৃষি বিভাগ।

বাগেরহাটে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় কিশোরীর মৃত্যু

বাগেরহাটে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় কিশোরীর মৃত্যু

বাগেরহাটের মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে মোংলা শহরের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় আহত হয় শিমু।