ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৭ কিলো‌মিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি

যানজট
যানজট | ছবি: এখন টিভি
0

অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতুর ওপর এবং সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হয়েছে।

আজ (শুক্রবার, ৫ জুন) দুপুর থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত যানজটের সৃষ্টি হ‌য়।

এতে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।

আরও পড়ুন:

পুলিশ বলছে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে পুরো সড়কেই যানবাহনের চাপ রয়েছে। বৃষ্টির কারণে একাধিক সড়ক দুর্ঘটনার কারণে ধীর গতিতে রয়েছে। দ্রুত সময়ে স্বাভাবিক হবে।

এসএস