চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত | ছবি: সংগৃহীত
0

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। বিজিবির বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হলেও এখনো মেলেনি কোনো সমাধান। দুই দফা পতাকা বৈঠক হলেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

ফলে গত বুধবার (৩ জুন) দিবাগত রাত থেকে আজ (শুক্রবার, ৫ জুন) বিকেল পর্যন্ত ২৮ জন শূন্য রেখাতেই অবস্থান করছেন। সীমান্তের আমগাছের নিচে অনিশ্চয়তায় কাটছে তাদের সময়।

আরও পড়ুন:

পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, ২৮ জন আগের অবস্থানেই রয়েছেন। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।

এর আগে গতকাল (বৃহস্পতিবার, ৪ জুন) ভোর প্রায় ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির সীমান্ত পিলার ২০৩/৬-আর এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়। তাদের মধ্যে রয়েছেন ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু।

এসএস