আজ (শনিবার, ৩০ মে) বিকেলে মুরাদপুর স্কুল বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, মাসখানেক আগে স্কুল বাড়ি এলাকায় কবির মিয়া ও নুর মিয়ার লোকজনের মধ্যে লুডু খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে শনিবার বিকেলে আবারও দু’পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় উভয় পক্ষের মধ্যে ঘণ্টাখানেক তুমুল সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়।
আরও পড়ুন:
খবর পেয়ে স্থানীয় মুরুব্বিয়ান ও যুবকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)
