নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে রান্নাঘরে কাজ করছিলেন মুন্নি। এসময় হঠাৎ বিকট আওয়াজে বজ্রপাত হয়। এতে মুন্নি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার শরীর ঝলসে যায়।
পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, সকালে উজানটিয়া থেকে এক নারীর নিথর দেহ স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। স্বজনদের বর্ণনা ও হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, বজ্রপাতে ওই নারীর মৃত্যু হয়েছে।
নিহতের ভাসুর সরওয়ার আলম বলেন, ‘মুন্নি আমার ছোট ভাই সাদেকের স্ত্রী। সে মাতামুহুরি উপজেলার কোনাখালী এলাকার আলী হোসেনের মেয়ে। গত ১ বছর আগে নিহত গৃহবধূর সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হয়। তাদের এখনও কোনো সন্তান হয়নি। নিহতের মরদেহ তার পিতার গ্রামের বাড়ির কবরস্থানে সমাহিত করা হয়।’





