নাটোরে গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, ইজারাদারকে জরিমানা

ইজারাদারকে জরিমানা করা হয়
ইজারাদারকে জরিমানা করা হয় | ছবি: এখন টিভি
0

নাটোরের সিংড়া পৌরসভার গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে হাট ইজারাদারের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমান আদালত। আজ (সোমবার, ২৫ মে) বিকেলে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত এই জরিমানা আদায় করেন। হাটটি ইজারা নিয়েছেন মেসার্স রিফাত ট্রেডার্স।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘হাট ইজারা শর্ত অনুযায়ী প্রতিটি গরুর ক্রেতার কাছ থেকে ৬০০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে ১৫০ টাকা খাজনা বা হাসিল আদায় করতে পারবে। কিন্তু ইজারাদার কর্তৃপক্ষ শর্ত ভঙ্গ করে ক্রেতার কাছ থেকে ৮০০ এবং বিক্রেতার কাছ থেকে ২০০ টাকা করে হাসিল নিচ্ছিলো। পরে হাটের ক্রেতা-বিক্রেতারা অতিরিক্ত হাসিল নেয়ার অভিযোগ করলে আজ বিকেলে সিংড়া পৌরসভার গরুর হাটে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।’

আরও পড়ুন:

এসময় অতিরিক্ত হাসিল নেয়ার সত্যতা পাওয়ায় হাটের ইজারাদার মেসার্স রিফাত ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় হাটে উপস্থিত প্রায় শতাধিক ক্রেতা বিক্রেতাকে অতিরিক্ত নেয়া অর্থ ফেরত দেয় হাট ইজারাদার।

হাট ইজারাদার মোয়াজ্জেম হোসেন মিঠু অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়টি স্বীকার করে বলেন, ‘ঈদের আগের হাট তাই কিছু টাকা বেশি আদায় করা হয়েছে। গরু হাটে এরকম হয়েই থাকে।’

ইএ