টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

টাঙ্গাইলের ঘাটাইলে মাছ ধরতে গিয়ে ডোবার ওপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ২২ মে ) সকাল ৯টায় উপজেলার কৈডলা মেদিনী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই গ্রামের মৃত সুজাত আলীর ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে বাড়ির কাছেই খোলা চকের মাঝে তার নিজস্ব ডোবায় চায়না জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় ডোবার ওপর নিয়ে টানানো সেচ পাম্পের বিদ্যুতের থ্রি-ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পরে থাকায় পানি বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। পরে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, ‘এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

জেআর