এতে বিপাকে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘শুক্রবার ভোরে সেতুর ওপর দুইটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেগুলো উদ্ধার করার সময় সেতু থেকে ঢাকামুখী লেনে গাড়ির জটলা সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৭টা নাগাদ সেতুর ওপরে আরেও দুইটি দুর্ঘটনা ঘটলে সেগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে।’
এতে মহাসড়কের সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। তবে কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।
এদিকে যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।





