রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি, ক্রেতাদের দীর্ঘ লাইন

টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন
টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন | ছবি: এখন টিভি
0

ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলায় স্বল্পমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২১ মে) সকাল ১১টা থেকে নগরীর বিভিন্নস্থানে খোলা ট্রাকে এ পণ্য বিক্রি করা হয়।

প্রতি কেজি ৭০ টাকা মসুর ডাল, প্রতি লিটার ১৩০ টাকা দরে সয়াবিন তেল, এক কেজি চিনি ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে সবগুলো পণ্যের প্যাকেজ মূল্য ৪৮০ টাকা। শুক্রবার ছাড়া প্রতিদিন এসব পণ্য কিনতে পারছেন গ্রাহকরা। রাজশাহীতে প্রতিদিন ১৫টি ট্রাকে ছয় হাজার হাজার গ্রাহক পণ্য কিনতে পারবেন।

আরও পড়ুন

এদিকে টিসিবির পণ্য কিনতে ভিড় জমাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। বাজারের তুলনায় দাম কম হওয়ায় টিসিবির পণ্য কিনছেন তারা। কম দামে পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষরা।

তবে লাইনে দাঁড়ানো নিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার ঘটনাও দেখা গেছে। দীর্ঘ সময় লাইনের অপেক্ষায় থাকায় ক্ষোভ প্রকাশ করছে অনেকেই।

জেআর