টিসিবি
ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী

ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডের আদলে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ করতে যাচ্ছে সরকার। তবে আপাতত এটি ব্যাপক পরিসরে শুরু না হয়ে ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালু করা হবে। এমন তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

পঞ্চগড়ে টিসিবির তেলের কার্টুনে মিললো পানির বোতল, চালান ফেরত

পঞ্চগড়ে টিসিবির তেলের কার্টুনে মিললো পানির বোতল, চালান ফেরত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে বিক্রির জন্য টিসিবির সরবরাহ করা পণ্যের একটি চালানে তেলের পরিবর্তে পানি পাঠানোর ঘটনা ঘটেছে। পঞ্চগড়ের বোদা উপজেলায় টিসিবির তেলের কার্টুন খুলে সয়াবিন তেলের পরিবর্তে ৯ বোতল পানিভর্তি বোতল পাওয়া যায়। ঘটনাটি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চালানটি গ্রহণ না করে ফেরত পাঠায়।

রমজান উপলক্ষে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু টিসিবির; ট্রাকসেলে উপচে পড়া ভিড় ক্রেতাদের

রমজান উপলক্ষে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু টিসিবির; ট্রাকসেলে উপচে পড়া ভিড় ক্রেতাদের

রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। স্বল্পদামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে রমজানের প্রথম দিনেই টিসিবির ট্রাকসেলে ভিড় জমিয়েছে ক্রেতারা। যদিও পণ্য কিনতে এসে হয়রানির অভিযোগ করেছেন কেউ কেউ। তবে চাহিদার তুলনায় পণ্য স্বল্পতা ও বিশৃঙ্খলাকে দুষছেন বিক্রেতারা।

রমজানজুড়ে সাশ্রয়ী মূল্যে ৩৫ লাখ মানুষের কাছে টিসিবি পণ্য পৌঁছাবে: শেখ বশিরউদ্দীন

রমজানজুড়ে সাশ্রয়ী মূল্যে ৩৫ লাখ মানুষের কাছে টিসিবি পণ্য পৌঁছাবে: শেখ বশিরউদ্দীন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, এবারের রমজানজুড়ে কার্ড ছাড়াও ৩৫ লাখ অতিরিক্ত মানুষের কাছে টিসিবি পণ্য বিক্রি করা হবে।

রমজানে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

রমজানে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

পবিত্র রমজান উপলক্ষে আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

সরকারি চাকরিসহ শিক্ষাখাতে যে যে পরীক্ষা স্থগিত, জানুন নতুন সময়সূচি

সরকারি চাকরিসহ শিক্ষাখাতে যে যে পরীক্ষা স্থগিত, জানুন নতুন সময়সূচি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সারাদেশে সাধারণ ছুটি (Public Holiday) ও তিন দিনের রাষ্ট্রীয় শোক (State Mourning) পালন করছে সরকার। এই পরিস্থিতির কারণে একযোগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নিয়োগ ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা’, ‘জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের পরীক্ষা’, ‘টিসিবির অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষা’, ‘৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা’, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী পরীক্ষা,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী পরীক্ষা, বাংলাদেশ রেলওয়ে এর সহকারী স্টেশন মাস্টার পরীক্ষা ও খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পরীক্ষা ।

শেরপুরে টিসিবি পণ্যের অবৈধ মজুত, ডিলারসহ আটক ২

শেরপুরে টিসিবি পণ্যের অবৈধ মজুত, ডিলারসহ আটক ২

শেরপুরের নকলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দু’জনকে আটক করেছে যৌথবাহিনী। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) মধ্যরাতে নকলা পৌর শহরের ধানহাটি এলাকার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

নভেম্বর থেকে টিসিবি বিক্রয়ে যোগ হচ্ছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুটি সাবান

নভেম্বর থেকে টিসিবি বিক্রয়ে যোগ হচ্ছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুটি সাবান

আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের পণ্য বিক্রয় কার্যক্রমে আরও পাঁচটি নতুন পণ্য যুক্ত করতে যাচ্ছে। পণ্যগুলো হলো চা, লবণ, ডিটারজেন্ট এবং দুই ধরনের সাবান। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক একটি সভায় এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।।

রাঙামাটিতে টিসিবি পণ্য ক্রয়ে ভোগান্তিতে মানুষের ক্ষোভ

রাঙামাটিতে টিসিবি পণ্য ক্রয়ে ভোগান্তিতে মানুষের ক্ষোভ

পাহাড়ি জেলা রাঙামাটিতে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে ন্যায্য মূল্যের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। দ্বিতীয় দিনে ৫ হাজার ৪৪৮ পরিবারের কাছে টিসিবির নির্ধারিত চারটি পণ্য বিক্রয় করা হচ্ছে। ৫৪০ টাকার এই প্যাকেজে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১কেজি চিনি ও ২ কেজি ডাল রয়েছে। তবে অর্ধেক মূল্যে পণ্য ক্রয়ে স্বস্তির সাথে ভোগান্তিতে ক্ষোভ জানিয়েছেন অনেকেই।

রাজধানীতে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু

রাজধানীতে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু

ঢাকা মহানগরীতে দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে আজ। ঢাকার সচিবালয়ের সামনে আজ (রোববার, ১০ আগস্ট) থেকে শুরু করে যাত্রাবাড়ী, বাড্ডা, ধোলাইপাড়, ধোলাইখাল, রামপুরাসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করছেন নির্বাচিত ডিলাররা। প্রতিটি ট্রাক থেকে দরিদ্র একটি পরিবার ২ কেজি ভোজ্যতেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল ন্যায্য মূল্যে কিনতে পারছেন।

কাল থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

কাল থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাকে করে আগামীকাল (রোববার, ১০ আগস্ট) থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। আজ (শনিবার, ৯ আগস্ট) টিসিবির উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘চালের দাম সহনীয় হয়ে আসছে’

‘চালের দাম সহনীয় হয়ে আসছে’

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের দাম সহনীয় হয়ে আসছে। তবে চালের দাম একদম পড়ে যাওয়া ঠিক না। কারণ কৃষককেও ন্যায্য দাম পেতে হবে। কৃষক ন্যায্য দাম পেলে, তারা উৎপাদনে উৎসাহ পাবেন। আজ (শনিবার, ৩ মে) বেলা ১১টায় বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।