আজ (মঙ্গলবার, ১৯ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের কুসুমবাগ এলাকায় অবস্থিত ‘সুমা ফুড’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা এবং আমদানিকারকের স্টিকারবিহীন পণ্য বিক্রয়ের অভিযোগ আনা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫২ ধারায় একটি মামলায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:
এছাড়া শহরের শাহ মোস্তফা রোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪, ১৬(১) ও ৪৯(১)(চ) ধারায় লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালনা এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে তিনটি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং সড়ক পরিবহন বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়।




