বাগেরহাটে কৃষকদের ৫ কোটি টাকার ওপরে ঋণ মৌকুফ করবে সরকার

প্রেস ব্রিফিং
প্রেস ব্রিফিং | ছবি: সংগৃহীত
0

বাগেরহাটে ৬ হাজার ৬৪৬ জন কৃষকের ৫ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৯৩ টাকা মৌকুফ করবে সরকার। সেই সঙ্গে কৃষকদের সুবিধার্থে ২৫টি খালের ৪৮ দশমিক ৫৫ কিলোমিটার খাল খনন এবং ৩৮ হাজার ৩০০ গাছ রোপণ করবে কৃষি বিভাগ।

আজ (বুধবার, ১৩ মে) দুপুরে সরকারের নির্বাচনি ইশতেহার: ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মৌকুফের সুফল বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোরাম মো. বাতেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী, “সবার আগে বাংলাদেশ” দর্শনের ভিত্তিতে এই পরিকল্পনা মানুষের কর্মসংস্থান, সুশাসন, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সুষম উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, মোকাবিলা, আইনের শাসন ও সামাজিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশকে বাস্তব উন্নয়নের পথে এগিয়ে নেবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘এছাড়া ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মৌকুফের ফলে সরাসরি সাধারণ মানুষ উপকৃত হবে।’

এসব কাজ যাতে স্বচ্ছতার সঙ্গে হয় সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হবে বলে জানান তিনি।

গণযোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ পরিচালক মুঈনুল ইসলামের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে আরও বক্তব্য দেন— বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)অনুপ দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সন্তোশ কুমার নাথ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল, অগ্রণী ব্যংকের এজিএম মো. শরিফুল ইসলাম, সামাজিক বনবিভাগের কর্মকর্তা চিন্ময় মধু, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, সাংবাদিক আলী আকবার টুটুর, ইয়ামিন আলী, আমিরুর হক বাবু, এস এস সোহান, মোল্লা আব্দুর রব, বাচ্চু মল্লিক, আজাদ রুহুল আমিনসহ আরও অনেকে।

সভায় সরকারের নির্বাচনি ইশতেহার: ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মৌকুফের সুফল বিষয়ে তুলে ধরা হয়।

এসএস