টাঙ্গাইলে অবৈধভাবে যমুনার চর কাটার সময় প্রশাসনের অভিযান

যমুনার চর কাটার সময় জব্দকৃত মেশিন
যমুনার চর কাটার সময় জব্দকৃত মেশিন | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে যমুনা নদীর চর কাটার দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় একজনকে এক বছরের কারাদণ্ড, চারজনকে চার লাখ টাকা জরিমানা এবং ৮টি ব্যাকহো মেশিন ও ৩টি ট্রাক জব্দ করা হয়।


গতকাল (সোমবার, ৪ মে) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাঁধা প্রদানের অভিযোগে মতিন নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এবং ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির রহমান।

অভিযানের একটি সূত্র জনায়, সিরাজগঞ্জ ও ভূঞাপুরের একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র যমুনা নদীর চর ও পাড় কেটে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলো।

এর ফলে যমুনা রেল সেতু, যমুনা সেতু ও যমুনা সেতু রক্ষা গাইড বাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, যমুনা নদী দখল ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএইচ