
নদী ভাঙনে বিলীন দেওয়ানগঞ্জের দেড় শতাধিক বসতবাড়ি
যমুনা নদীর বাম তীরে ভাঙনের খবর নতুন কিছু নয়। বছরের পর বছর ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে গ্রামের পর গ্রাম। বাস্তুচ্যুত হয়েছে অসংখ্য মানুষ। এবার অসময়ের তীব্র ভাঙনে জামালপুরের দেওয়ানগঞ্জে নদীগর্ভে বিলীন হয়েছে দেড় শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। এছাড়াও এলজিইডি’র সদ্য সংস্কার করা প্রায় দুইশ মিটার পাকা সড়ক নদীগর্ভে চলে গেছে। এতে হুমকির মুখে রয়েছে আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টাঙ্গাইলে যমুনা নদীতে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে মোস্তাক নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

তীব্র বর্ষণে যমুনা নদীর পানির স্তর পৌঁছে গেছে তাজমহলের দেয়াল পর্যন্ত
যমুনা নদীর পানি বেড়ে আবারও বিপদের মুখে ভারতের ঐতিহাসিক শহর আগ্রা। তীব্র বর্ষণের পর নদীর জলস্তর বিপৎসীমা ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলের দেয়াল পর্যন্ত। তবে স্মৃতিসৌধটির গঠন এ ধরনের পানি স্তরের চাপ সহ্য করতে সক্ষম হওয়ায় তাজমহলের অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নিখোঁজের দুইদিন পর অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামের যমুনা নদীতে গোসলে করতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর বর্ষা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো ১০ বছরের শিশু লামিয়া খাতুন নিখোঁজ রয়েছে।

দৌলতপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা এলাকার যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক অন্তঃসত্ত্বা নারীসহ আরো এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেও তাদের সন্ধান পায়নি।

টাঙ্গাইলে ১১টি বিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীর থেকে ১১টি বিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ১১ জুন) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার পাটিতাপাড়া এলাকা থেকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়।

নদীভাঙনে বিপর্যস্ত জামালপুরের হাজারো মানুষ
জামালপুরের দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জে যমুনা নদীর বাম তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অসময়ের ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে নদীপাড়ের হাজারো মানুষ। দেড় মাসে বিলীন হয়েছে ৬ কিলোমিটার অংশের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলি জমি। জরুরিভাবে কিছু জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হলেও টেকেনি এক দিনও। এ ছাড়া গত ৫ বছরে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে ৬ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণসহ বেশ কিছু প্রকল্প চলমান থাকলেও মেলেনি সুফল।

সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে গরু লুট
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কৃষককে শ্বাসরোধ করে হত্যা ও গরু লুটের ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গরু লুট করে পালায় ডাকাত দলটি। উপজেলার ঘোড়যান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া যমুনা নদীর চরে মঙ্গলবার (২০ মে) রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম তারা মিয়া (৪৫)। তিনি খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

যমুনা নদীতে নৌযান থেকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে চলাচলকারী ইঞ্জিনচালিত ট্রলার ও বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা তোলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পাটুরিয়া নৌ থানা পুলিশ। আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৭
টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে আটক করে যৌথবাহিনী। পরে আটককৃতদের মধ্যে ৫জনকে একমাস করে কারাদণ্ড ও দুইজনকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।

যমুনা নদীর দূষণ রোধে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা
ভারতের রাজধানী নয়াদিল্লির বুক চিরে প্রবাহিত যমুনা নদীর দূষণ রোধের দায়িত্ব নিয়েছে একটি স্বেচ্ছাসেবক দল। নদীর কালিন্দি কুঞ্জ তীরের একটি অংশে প্রতিদিনই স্বেচ্ছাসেবকরা নিজ হাতে পরিষ্কার করছেন নদীর ময়লা-আবর্জনা। তাদের প্রচেষ্টায় ধীরে ধীরে চেহারা পাল্টাতে শুরু করেছে মৃতপ্রায় যমুনা নদীর।

চালু হলো যমুনা রেলসেতু
যমুনা নদীর বুকে ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) দুপুর ১২টার দিকে রেলসেতুটির উদ্বোধন করা হয়। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম যমুনা রেলসেতুর উদ্বোধন করেন।