পরে আজ (শনিবার, ২ মে) সকাল ১০টায় তার জানাজা শেষে উপজেলার সদর ইউনিয়নের দিঘীরপাড় পালপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
রনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় পালাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
নিহতের পরিবার জানায়, অভাবের সংসারে একটু স্বস্তি ফেরাতে এবং উন্নত জীবনের স্বপ্ন দেখে প্রথমে ২০২৪ সালে ফুড ডেলিভারির কাজে সৌদি আরবে যান রনি। কিন্তু মাস দু’য়েকের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। এরপর ২০২৫ সালের অক্টোবরে পুনরায় সৌদিতে ফিরে যান রনি।
আরও পড়ুন:
এদিকে গত ২১ এপ্রিল সৌদি আরবের রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় মারা যান রনি। এর আগে শুক্রবার রাতে ঢাকা বিমানবন্দর থেকে রনির মরদেহ গ্রহণ করে তার পরিবার। পরে রনির মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হলে প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী।
দাম্পত্য জীবনে রনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তার ছোট মেয়ের নাম মুফাসিনা আক্তার (৩) এবং বড় মেয়ের নাম সুমাইয়া আক্তার (৭)।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, ‘সৌদি আরবে রনির মৃত্যু বিষয়টি খুবই দুঃখজনক। নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করবে উপজেলা প্রশাসন।’




