নিহতরা হলেন— তামিম মিয়া (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তাদের বাড়ি মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামে। তাদের ছয় মাস বয়সী একটি সন্তান রয়েছে।
জানা যায়, তামিম মিয়া তার স্ত্রী শিমলাকে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে ফরিদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের পরিক্ষিতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বাহী লরি ধাক্কা দিলে গুরুতর আহত হন তামিম ও শিমলা।
আরও পড়ুন:
স্থানীয়রা দ্রুত তাদের দু’জনকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক স্বামী তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী শিমলা খাতুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যায় শিমলা খাতুন।
গাজনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এমন মৃত্যু মেনে নেয়া যায় না। দুইজনেরই অল্প বয়স। তাদের ছয় মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।’
এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





