মানিকগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

নারীর মরদেহ উদ্ধার
নারীর মরদেহ উদ্ধার | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের সিংগাইরে রেহানা (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম এলাকার বাড়ির পাশের একটি বাঁশঝোপে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, রেহানা প্রায় পাঁচ বছর জর্ডানে প্রবাস জীবন কাটিয়ে প্রায় এক বছর আগে দেশে ফিরে আসেন। স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন। সকালে বাড়ির পাশের একটি বাঁশঝোপে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, রেহানার গলায় থাকা স্বর্ণের চেইনটি ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা ঘটনার রহস্য আরও বাড়িয়েছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

জেআর