জ্বালানি তেলের দাম বাড়লেও পাবনার পাম্পগুলোতে কমেনি গ্রাহকদের লাইন

পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন | ছবি: এখন টিভি
0

জ্বালানি তেলের দাম ১৮ থেকে ২০ টাকা বৃদ্ধির পরেও পাবনার পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল নিচ্ছে সাধারণ গ্রাহকরা।

আজ (রবিবার, ১৯ এপ্রিল) নতুন দামে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম নির্ধারণ করেছে সরকার। নতুন দামে তেল বিক্রি শুরু করেছে পাম্পগুলো।

আরও পড়ুন:

পাবনায় ৩২টি পাম্প থাকলেও বেশির ভাগ পাম্প বন্ধ। যেসব পাম্পগুলো তেল দিচ্ছে দীর্ঘ লাইনে দাড়িয়ে সকাল থেকে অপেক্ষা করছে বিভিন্ন চালকরা।

চাহিদার তুলনায় তেল না পাওয়ার অভিযোগ করে গ্রাহকরা বলছেন, সরকার তেলের দাম বৃদ্ধি করেছে, তাতে কোনো সমস্যা নেই। তবে তাদের চাওয়া কেবল এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেয়ার ভোগান্তি থেকে মুক্তি। এজন্য পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করার দাবিও জানান তারা।

এসএইচ