পাবনায় নকল দুধ তৈরির দায়ে এক ব্যক্তির জেল-জরিমানা

পাবনায় নকল দুধ তৈরি
পাবনায় নকল দুধ তৈরি | ছবি: এখন টিভি
1

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির দায়ে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ফারুক হোসেন (৪০) উপজেলা সদরের সিংগাড়ী গ্রামের মৃত আ. গফুর হোসেনের ছেলে।

দণ্ডপ্রাপ্ত ফারুক দুগ্ধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ নানা উপকরণ ব্যবহার করে নকল দুধ তৈরি করে আসছিলেন।

গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে নকল দুধ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ২০০ লিটার (বিষাক্ত কেমিক্যাল) জেলি জব্দ করে ফারুককে আটক করে। জব্দকৃত জেলির আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

আরও পড়ুন:

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ফারুককে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। জব্দকৃত জেলি জনসম্মুখে ধ্বংস করা হয়।

স্থানীয়রা জানান, ফারুক দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে আসলি। সে দেশের নামকরা বিভিন্ন সিলিং সেন্টারে এই নকল দুধ সরবরাহ করতেন।

এসএস