
কুষ্টিয়ায় ২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা
কুষ্টিয়ার কুমারখালীতে এক ইউনিয়নের সরকারি বরাদ্দকৃত সার অন্য ইউনিয়নে পাচারের সময় জব্দ করেছেন স্থানীয় কৃষকরা। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাউতি ভবানীপুর এলাকা থেকে ১০ বস্তা টিএসপি ও ১০ বস্তা ইউরিয়া সবমোট ২০ বস্তা সার জব্দ করা হয়।

টাঙ্গাইলে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্য বই উদ্ধার, আটক ১
টাঙ্গাইলের মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন চোরাই পাঠ্যবই উদ্ধার করা হয়েছে। গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নরকোনা গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী ইব্রাহিমের বাড়ি থেকে এসব বই উদ্ধার হয়। সেখান থেকে দু’টি অটোভ্যানে করে অন্যত্র পাচার করা হচ্ছিলো বলে অভিযোগ।

সোমেশ্বরী নদীর পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
নেত্রকোণার দুর্গাপুরে সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ (বুধবার , ৯ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের তেরী বাজারে সোমেশ্বরী নদীর পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করে প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এআই দিয়ে ভুয়া প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক ভুয়া পরীক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) দুপুরে কসবার তোফাজ্জল আলী ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

রাঙ্গাবালীতে সরকারি খাল উন্মুক্তের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের যুগিরহাওলা ও হাপুয়াখালী গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা ‘মকপাড়া সরকারি খাস খাল’ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসীরা।

কুমিল্লায় সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, অবৈধ মজুতকারী আটক
কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। এসময় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পাবনায় নকল দুধ তৈরির দায়ে এক ব্যক্তির জেল-জরিমানা
পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির দায়ে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ফারুক হোসেন (৪০) উপজেলা সদরের সিংগাড়ী গ্রামের মৃত আ. গফুর হোসেনের ছেলে।

সিংগাইরে খাস জমি দখলমুক্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।

ফেনীতে দেড় হাজার শিক্ষার্থী স্কুলে যাওয়ার জন্য পেলো ছাতা
প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের নির্বিঘ্নে স্কুল-কলেজে যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। আজ (সোমবার, ১২ মে) বিকেলে স্থানীয় ভবানীচরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

ফিক্সড নাইলন জাল বসিয়ে মাছ ধরায় ফেনীতে ৪ জেলের কারাদণ্ড
ফিক্সড নাইলন জাল বসিয়ে ফেনীর কালিদাস পাহালিয়া নদীতে মাছের গতিপথ ও অবাধ চলাচল বন্ধ করে মাছ ধরার অপরাধে চার জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। আজ (সোমবার , ১২ মে) বিকেলে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের টঙ্গীরপাড় এলাকায় অভিযান চালিয়ে আটকের পর তাদেরকে এ সাজা দেয়া হয়।

নোয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত, ২০ লাখ টাকা জরিমানা
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ লাইসেন্স বিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আমানত ব্রিকস ও যমুনা ব্রিকসকে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আমানত ব্রিকসকে ২০ লাখ টাকা জরিমানা ও যমুনা ব্রিকসের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

টাঙ্গাইলে ৩ ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।