পূর্বঘোষণা অনুযায়ী দুই দফা দাবি আদায়ে শুক্রবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন। এতে কুষ্টিয়া থেকে সকল রুটে মালিকদের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়ে এসব রুটে যাতায়াতকারী সাধারণ যাত্রী।
সমস্যা নিরসনে আজ শনিবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠকে বসে জেলার বাস মালিক ও শ্রমিকদের সংগঠন। বৈঠকে ফলপ্রসূ আলোচনা হওয়ায় শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করলে বাস চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দাবি আদায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন। শুক্রবার ভোর ৫টা থেকে এ কর্মসূচি শুরু হয়।


 founder Abhijeet Dipke-320x167.webp)


