
কুষ্টিয়ায় শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহার, বাস চলাচল শুরু
কুষ্টিয়ায় বাস শ্রমিকদের কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আজ (শনিবার, ১৮ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বাস মালিক, শ্রমিক ও প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠকের পর এ কর্মসূচি প্রত্যাহার করে শ্রমিকরা। প্রায় ৩৬ ঘণ্টা পর থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে যাত্রী সাধারণের মাঝে।

কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার: অনড় সংস্কার ঐক্য পরিষদ
অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও অনড় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ (শনিবার, ২৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত আগারগাঁওয়ে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার রাজস্ব কর্মকর্তা-কর্মচারী।

পর্যায়ক্রমে সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার
চব্বিশ ঘণ্টা আল্টিমেটামের পর শিক্ষা মন্ত্রণালয়ের দাবি পূরণের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশসহ জুনের মধ্যে দাবি পূরণ না হলে জুলাই থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ যুগ্ম সচিব এস.এম মাসুদুল রহমান জানান, পর্যায়ক্রমে ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করে জাতীয়করণ করা হবে। তবে আগে প্রাথমিক বিদ্যালয়ের মতো মিড ডে মিল, উপবৃত্তি ও অবকাঠামো উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন করবে বলেও জানান সচিব।

খুলনায় কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার
খুলনায় কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছেন সমন্বয়করা। গতকাল (মঙ্গলবার, ৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে খুলনা সার্কিট হাউজে জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তারা এই ঘোষণা দেন।

শিগগিরই সমন্বয়করা তাদের পরিবারের কাছে চলে যাবে: হারুন-অর-রশিদ
ডিবি আস্থার জায়গা, জোর করে বিবৃতি নেয়া হয়নি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের শিগগিরই তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন-অর-রশিদ। আজ (সোমবার, ২৯ জুলাই) ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা
সরকার মূল দাবি মেনে নেয়ায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আজ (রোববার, ২৮ জুলাই) রাতে ডিবি অফিসে আলোচনা শেষে সমন্বয়ক নাহিদ ইসলাম ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় আন্দোলনের আরও পাঁচ সমন্বয়ক উপস্থিত ছিলেন।