কুষ্টিয়ায় শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহার, বাস চলাচল শুরু
কুষ্টিয়ায় বাস শ্রমিকদের কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আজ (শনিবার, ১৮ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বাস মালিক, শ্রমিক ও প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠকের পর এ কর্মসূচি প্রত্যাহার করে শ্রমিকরা। প্রায় ৩৬ ঘণ্টা পর থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে যাত্রী সাধারণের মাঝে।