শেরপুরে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা

শেরপুরের নতুন বর্ষবরণের আয়োজন
শেরপুরের নতুন বর্ষবরণের আয়োজন | ছবি: এখন টিভি
0

শেরপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষের বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঘুড়ি, ময়ূর, পাখি, বাঘসহ বিভিন্ন ফেস্টুন ও মুখোশ প্রদর্শন এবং বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি ও পালকি অংশ নেয়। শোভাযাত্রাটি শেরপুর জেলা শহর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর ডিসি উদ্যানে তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

আরও পড়ুন:

এসময় জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভুঁঞা, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা, কার্যকর সভাপতি রফিক মজিদ, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ ও বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার প্রায় শতাধিক গ্রামে বিভিন্ন হাট-বাজার ও স্কুল মাঠে বসেছে লোকজ ও গ্রামীণ বৈশাখী মেলা।

এসএইচ